জীর্ণ পরিচয়
Friday, July 1, 2011
Monday, April 11, 2011
বিপরীতার্থক
বিপরীতার্থক
(১)
আমি মরে যেতে চাই-
রাবণের কঙ্কালের জ্যান্ত অভিশাপে।
অকাল বোধনের ক্লান্তি ছুঁয়ে,গনগনে
ছাইদানে খসে পড়া দাঁড়কাকের জ্বলন্ত পালক হয়ে।
মুখ মুখোশের ভেঙ্গে পড়া বারান্দার কার্নিশে হাসে
ব্যর্থ স্বাধীনতার উচ্ছিষ্ট এঁটোকাঁটা।
নখে ঘষে মারি উকুন,আঠালো রক্ত-
খোঁচা মারা বেয়াদবি নাক টিপে চিতায় শোয়ানো।
দ্বিধায় মুক্তিপণ,স্থাবর গোগ্রাসে গিলছে রাহুকাল
প্রতিদ্বন্দ্বী হাপর টানে,সময় গোনে লোহার সিলিন্ডার।
আর কার্ল মার্ক্স,লেনিনের ছবি আঁকা পরচায়
দূরবীন ভাঙা কাঁচ আঁকে নরকের রুট ম্যাপ-
অযথা উগড়ে দিয়ে পাশবিক সংলাপ,
যৌন শিকল ছিঁড়ে হাড়ে-মাসে গলে যেতে চাই!
উপড়ে দিয়ে ঠুলি চাপা নগ্নতা-
আমি মরে যেতে চাই।
(২)
আদিমের জীবাশ্ম খুঁজে পেয়েছি যখন
সায়ানাইডে ভিজে গেছে প্রত্নতত্ত্বের
বাক্স বন্দি যীশুর স্নিগ্ধ দু চোখ-
তোবড়ানো দীনারে কেনা আজন্ম দাসত্ব
শিশিরে স্বরব হয়ে দাপিয়েছে ওদের বিকেল।
তারপর পেরিয়েছে কত বারবেলা,ধুপকাঠি জ্বেলে-
জরাথ্রুস্ত কনফুসিয়াসকে ছিঁড়ে পুরে দিয়েছে
মেঠো ইদুরের জল জমা গর্তে।
গির্জার কাঁচের দেওয়ালে আঁকা
মরিয়মের চোখে শুকিয়েছে কয়েক গ্যালন জল।
যান্ত্রিকতার আস্বাদনে পিশে চলা পতঙ্গটাও
পিঠের আবরন সরায়-তবে কি যান্ত্রিকতা অনাহারি?
অ্যাসিড সংকেত চুরমার,পড়ে থাকে নুন আর জল
জীবাশ্মের পচা কোষে বাঁধা অচেনা যৌনতা-
আর গিঁটে গিঁটে হিজিবিজি অজানা ব্যাকরণ।
আলপথে কৌতূহল-
ব্যাকরণ বিশ্লেষণে প্রত্নতত্ত্বের দুর্ভেদ্যতা
শেষ উপপাদ্যে ভেঙে দিয়ে যাই-
আমার জবানবন্দি শুধু বাঁচতে চাই...
(১)
আমি মরে যেতে চাই-
রাবণের কঙ্কালের জ্যান্ত অভিশাপে।
অকাল বোধনের ক্লান্তি ছুঁয়ে,গনগনে
ছাইদানে খসে পড়া দাঁড়কাকের জ্বলন্ত পালক হয়ে।
মুখ মুখোশের ভেঙ্গে পড়া বারান্দার কার্নিশে হাসে
ব্যর্থ স্বাধীনতার উচ্ছিষ্ট এঁটোকাঁটা।
নখে ঘষে মারি উকুন,আঠালো রক্ত-
খোঁচা মারা বেয়াদবি নাক টিপে চিতায় শোয়ানো।
দ্বিধায় মুক্তিপণ,স্থাবর গোগ্রাসে গিলছে রাহুকাল
প্রতিদ্বন্দ্বী হাপর টানে,সময় গোনে লোহার সিলিন্ডার।
আর কার্ল মার্ক্স,লেনিনের ছবি আঁকা পরচায়
দূরবীন ভাঙা কাঁচ আঁকে নরকের রুট ম্যাপ-
অযথা উগড়ে দিয়ে পাশবিক সংলাপ,
যৌন শিকল ছিঁড়ে হাড়ে-মাসে গলে যেতে চাই!
উপড়ে দিয়ে ঠুলি চাপা নগ্নতা-
আমি মরে যেতে চাই।
(২)
আদিমের জীবাশ্ম খুঁজে পেয়েছি যখন
সায়ানাইডে ভিজে গেছে প্রত্নতত্ত্বের
বাক্স বন্দি যীশুর স্নিগ্ধ দু চোখ-
তোবড়ানো দীনারে কেনা আজন্ম দাসত্ব
শিশিরে স্বরব হয়ে দাপিয়েছে ওদের বিকেল।
তারপর পেরিয়েছে কত বারবেলা,ধুপকাঠি জ্বেলে-
জরাথ্রুস্ত কনফুসিয়াসকে ছিঁড়ে পুরে দিয়েছে
মেঠো ইদুরের জল জমা গর্তে।
গির্জার কাঁচের দেওয়ালে আঁকা
মরিয়মের চোখে শুকিয়েছে কয়েক গ্যালন জল।
যান্ত্রিকতার আস্বাদনে পিশে চলা পতঙ্গটাও
পিঠের আবরন সরায়-তবে কি যান্ত্রিকতা অনাহারি?
অ্যাসিড সংকেত চুরমার,পড়ে থাকে নুন আর জল
জীবাশ্মের পচা কোষে বাঁধা অচেনা যৌনতা-
আর গিঁটে গিঁটে হিজিবিজি অজানা ব্যাকরণ।
আলপথে কৌতূহল-
ব্যাকরণ বিশ্লেষণে প্রত্নতত্ত্বের দুর্ভেদ্যতা
শেষ উপপাদ্যে ভেঙে দিয়ে যাই-
আমার জবানবন্দি শুধু বাঁচতে চাই...
Sunday, March 6, 2011
অসমাপ্ত সমাধান
অসমাপ্ত সমাধান
অবলীলায় দুলে চলেছে কতকাল
সেই মনের দোলনাটা-চারপাশে কেও নেই।
ভুলে গেছে,নিজের পরিমার্জিত দোলনকাল,
চলে অবিরত ছক কাটাকাটি আর
নির্ভুল গণনার সুতীব্র প্রয়াস।
সময়ে সময়ে ঘুরপাক খায় কয়েকটা সংখ্যা
তাদের বিপর্যস্ত বিঘ্নিত প্রতিকৃতি।
স্লেটে কাটা খড়ির দাগ গুলো মিলিয়ে দিয়েছি-
জটিলতর হয়ে দুর্লভ হচ্ছে সমাধান।
ল্যাবরেটরির লাল-নীল টেস্টটিউব গুলোর নড়া-চড়ায়
মনে পড়ে যায় অসম্পূর্ণ গণনার কথা-দোলনার কথা।
কাঠের পুতুল গুলো পড়ে থাকে বাক্সবন্দি হয়ে
ঠোঁটে লেগে থাকা এক চটে যাওয়া তাচ্ছিল্যের হাসি-
হারিয়ে যাওয়া দিনগুলোকে মনে করে হাসি পায় তার।
তার হালকা হয়ে যাওয়া চোখের কাজল বলে ওঠে-
"আমার বিয়ে হওয়ার কথা ছিল না?"
নাহ!হয়নি তার বিয়ে দেওয়া।তাই ও-গুলোকে
বাক্সবন্দি করে বিচ্ছিন্ন করেছি হিসেবের বন্ধনী থেকে।
হতাশা গ্রাস করেনি ওদের বিন্দুমাত্র,
আমার সাথে মিশে এরাও সমাধানে প্রয়াসী।
আজ হয়ত ছিঁড়ে গেছে দোলনাটা-
অসম্পূর্ণ দোলন কালটাকে জড়িয়ে নিয়েছে গায়ে।
সমাধান আর কখনো হয়ে উঠবে না-
Wednesday, February 9, 2011
এ-রাত,সে-রাত
এ-রাত,সে-রাত
একটা রাত কাটে নতুন ভোরে-
আরেকটা রাত অন্য আলোয় দামী,
একটা রাত চরকায় যায় কেটে,
সেই রাতটাই গোপন স্পর্শকামী।
একটা রাত লুকায় নদীর ঘাটে-
সন্ধ্যা নেমে আরেকটা রাত জাগে।
একটা রাত সিঁড়ির ভাঁঙা ধাপে-
শুকিয়ে মরে অন্য রাতের আগে।
একটা রাত থ্রু ট্রেন সিগনালে-
দেওয়া সব কথা ভেঙ্গে হয় চুরমার।
সেই রাতটাই আলকাতরায় মেখে-
বোবা ফোনটাকে নাড়া দেয় বারবার।
একটা রাত সাজানো পানের পিকে,
সেই রাতটাই রঙিন PORN-পাতায়-
আরেকটা রাত দরজায় কড়া নাড়ে,
শরীর কেনার হিসেব ধারের খাতায়।
একটা রাত জানলা দিয়ে হুশ!
অন্য রাতটা চাদর গায়ে চুপ।
মুখোশ পরে সব কটা রাত ঘোরে-
আর কটা রাত দু চোখে অন্ধকূপ।
একটা রাত চেটে খায় নোনাজল!
আরেকটা রাত মাস্তুলে বাঁধা থাকে।
কেবিনের ছাদে ঝুল মাখা কত রাত,
সেই রাত গুলো জড়ো হয় ভাঙা ডকে।
একটা রাত পাঁজর ভাঁঙা মই-
আরেকটা রাত বন্দি চাঁদের শিরায়।
লিফলেটে ওড়ে শতসহস্র রাত,
সেই রাতগুলো ধুঁকছে কুষ্ঠ পীড়ায়!
একটা রাত বেহুঁশ শব্দছকে-
সেই রাত মানে দাবার ছকে হার।
অঙ্কের শেষে কোনও রাত পায় জিরো-
সেই জিরো দিয়ে রাত্রের কারবার!
Wednesday, February 2, 2011
গ্রাস হ' ফার!!!
চমকটা হয়ত ছিল আমার জন্য!
রঙ বেরঙ ফিতেতে বাঁধা বাক্সটা-
খুলতেই নাটুকে ভঙ্গিতে বেরিয়ে এল।
দূরে কাছে আলো ছায়ার মায়া জালে-
আস্তে আস্তে রাঙিয়ে দিল সারা আকাশ।
রূপকথার রাজকন্যার মত বাঁচাতে
কেও ছুটে এলনা সেই তীক্ষ্ণতা থেকে।
চুপি চুপি কেও বলে দিল একটু অক্সিজেনের সন্ধান-
আর ভারি হয়ে আসা মেঘ গুলো ঢেলে দিল যত ক্ষোভ
তার গুরু গম্ভীর ভঙ্গি নিদারুন রূঢ় হয়ে প্রকাশ পেল।
রঙিন ফিতেটা এখনো ছড়িয়ে আছে মেঝের উপর-
হয়ত রঙ ধোয়া আমাকে আবার সব রঙের সাথে
পরিচয় করিয়ে দেওয়ার প্রচেষ্টায়-
প্রিয় রঙটা ছিল নীল-
কিন্তু হঠাৎ সব রঙ মিলে হয়েছিল একাকার!
তাই কালো মেঘের দলকে সরিয়ে খুঁজেছি নীল আকাশ-
অবিরত বারিধারা মুছিয়ে বর্ষাঘন নিদাঘে খুঁজেছি-
আমার জীবনে তার উপস্থিতি।
আর চেয়েছি সেই তীক্ষ্ণতাকে আবার বাক্স বন্দি করতে চিরতরে।
তার সাথে রঙিন ফিতে গুলোও দিয়ে দিলাম-
Tuesday, February 1, 2011
ভাঙা কাসকেট
সঙ্গ চেনে নিঃসঙ্গতার আদুল অভিনয়,
ছেঁড়াকাটা আবদারে তার অভিনীত অপচয় |
অপচয় ধরে জলে বাঁধ ভাঙি,সঞ্চয় নয়-ছয়,
কিংকর্তব্য বিমূঢ় আজ,সঙ্গিনী খোঁজে সাশ্রয় |
লাল পথ ধরে হেঁটে হেঁটে যায় কালো রাত
ভুলে গেছি অভিনয়!জীবনকে কাটে করাত-
হারিয়ে ছাতা-তেরপল,ভুলেছি ডাল-ভাত-
রাস্তা-ফুটপাথের আদরকে ভাবি সঙ্গিনীর হাত!
তাই আজ পড়ে আছি শ্যামবাজার এর মোড়ে
ছেঁড়া চটি দুটো আর স্মৃতি সম্বল করে!
হারানো দস্তানার গলিতে ঘুরে ফিরে,
চেনা সে নাম টাই আসে এ বুক চিরে-
রাত জেগে তারা গুনে কাব্য মুখর ব্যথা-
আল্হাদে মাটি চাপা গোপন কথকতা |
সংযত অভিনয় এ রূপ এ ঢাকে বিরূপতা-
লাল পথে হেঁটে চলে সঙ্গিনীর নাশকতা |
দেয়ালে পোস্টার নানা মুখ নানা ভাবে,
অজানা missed call এ এলোমেলো শুধু ভাবে |
মশলার সুগন্ধ!লোভে ভাগ বসিয়েছি কাবাবে,
অশালীন ঘৃনা মাখা সঙ্গিনীর জবাবে!
বিলাসের ক্যানভাসে সাপলুডো আঁকিবুকি-
সমাধানে ভুলভাল,ফেলে রাখি কাজ বাকি |
নিরলস সুখটান,চুনকামে পড়ে ফাঁকি,
পথ ভোলা আমি আজ সঙ্গিনীর মুখোমুখি |
শক্ত এ হাড়গোড়ে মরচের উত্পাত-
চাদরের কোনে গিঁট বাধা আছে সেই রাত |
আড়চোখে চেয়ে দেখি খাঁ খাঁ করে ধারাপাত-
তবু অচেতন রোগে খুঁজি সঙ্গিনীর হাত!
নিঃসঙ্গতার ভেলা চড়ে ভাসছি লাল জলে-
পড়ে থাকে চুপকথা নির্বোধ missed call এ!
ছাই চাপা আশ্বাস শেষ হবে শ্বাস নলে -
সঙ্গিনীর বিষ ক্ষত সারছেনা বার্নলে!
ছেঁড়াকাটা আবদারে তার অভিনীত অপচয় |
অপচয় ধরে জলে বাঁধ ভাঙি,সঞ্চয় নয়-ছয়,
কিংকর্তব্য বিমূঢ় আজ,সঙ্গিনী খোঁজে সাশ্রয় |
লাল পথ ধরে হেঁটে হেঁটে যায় কালো রাত
ভুলে গেছি অভিনয়!জীবনকে কাটে করাত-
হারিয়ে ছাতা-তেরপল,ভুলেছি ডাল-ভাত-
রাস্তা-ফুটপাথের আদরকে ভাবি সঙ্গিনীর হাত!
তাই আজ পড়ে আছি শ্যামবাজার এর মোড়ে
ছেঁড়া চটি দুটো আর স্মৃতি সম্বল করে!
হারানো দস্তানার গলিতে ঘুরে ফিরে,
চেনা সে নাম টাই আসে এ বুক চিরে-
রাত জেগে তারা গুনে কাব্য মুখর ব্যথা-
আল্হাদে মাটি চাপা গোপন কথকতা |
সংযত অভিনয় এ রূপ এ ঢাকে বিরূপতা-
লাল পথে হেঁটে চলে সঙ্গিনীর নাশকতা |
দেয়ালে পোস্টার নানা মুখ নানা ভাবে,
অজানা missed call এ এলোমেলো শুধু ভাবে |
মশলার সুগন্ধ!লোভে ভাগ বসিয়েছি কাবাবে,
অশালীন ঘৃনা মাখা সঙ্গিনীর জবাবে!
বিলাসের ক্যানভাসে সাপলুডো আঁকিবুকি-
সমাধানে ভুলভাল,ফেলে রাখি কাজ বাকি |
নিরলস সুখটান,চুনকামে পড়ে ফাঁকি,
পথ ভোলা আমি আজ সঙ্গিনীর মুখোমুখি |
শক্ত এ হাড়গোড়ে মরচের উত্পাত-
চাদরের কোনে গিঁট বাধা আছে সেই রাত |
আড়চোখে চেয়ে দেখি খাঁ খাঁ করে ধারাপাত-
তবু অচেতন রোগে খুঁজি সঙ্গিনীর হাত!
নিঃসঙ্গতার ভেলা চড়ে ভাসছি লাল জলে-
পড়ে থাকে চুপকথা নির্বোধ missed call এ!
ছাই চাপা আশ্বাস শেষ হবে শ্বাস নলে -
সঙ্গিনীর বিষ ক্ষত সারছেনা বার্নলে!
Tuesday, January 25, 2011
আর্ট-ও-গ্রাফ!!!!!
জীবাশ্ম,জীবন্ত হয়ে উঠছে এখানে-
অনুবীক্ষণেও পড়েছে না ধরা তার ইতিহাস!
ক্ষনিকের চাপা পড়া গুমোট,গীটারের
লিড কর্ড এ রক বাঁধে তুরুপের তাস।
কলজের অবিরাম কাহন আর শব্দ তছরুপে-
তেজস্ক্রিয়ায় জ্বলে নিয়ন,নাইট্রিক এ বাষ্প অ্যাসিড!
মানসীকে লেখা চিঠি পড়ে থাকে নিলয়ের খাঁজে-
কারচুপে ডাকঘরে জমা থাকে বেমালুম রসিদ।
ছুটে আসে rhythm এ মন্ত্র,মগজে করে তোলপার-
টেলিফোনে বেজে ওঠে সমঝোতার সিম্ফনি।
অশরীরীর শরীরে অযথা আশ্রয় খুঁজে-
নেপথ্যে শুকায় হাসনুহানা,সম্মুখে গর্জায় অশনি...
স্বরব্যঞ্জনে তার ছ'খানায় আঙ্গুলের দাপাদাপি,
কতকাল কেটে চলেছে নৃ-তত্বের আঁচড়..
জিনোটাইপের হিসাব মিলিয়ে নিয়ে খুঁজেছি উত্তর
নিরাপত্তাকে উপেক্ষা করে হয়েছি নিশাচর।
পড়ে থাকে ভেঙ্গে যাওয়া হাতঘড়ি অগোচরে-
প্রতি মুহুর্তে বদলায় তার গুণন রূপ।
রেডিওতে তার-ছেঁড়া বিলাস সংলাপ-
বন্দী জার এ গোল্ড-ফিস নিষ্পলক নিশ্চুপ...
লেজার এর আলো সঙ্গী পাঠায় অলীক ঠিকানায়!
কার্নিশ এ ঝুলে থাকে লিপিবোধ তাকে চিনে নিতে।
নীল ফুল ছাপ জামার xerox আজ কাগজের ভাঁজে,
সে কাগজ আজ কাপছে চরম শীতে।
চক্রব্যূহের চক্রান্তকারী ফেলে নৈরাজ্যের শাব্স-
তাদের জন্য সজ্জিত আজ শব্দ শর-সজ্জা।
Nemesis এর শৌর্য শক্তি শেলে-
ছিন্ন-ভিন্ন ওদের কালো মজ্জা।
তুমি হৃদয় এর চারটে ঘরের রাজা,
যত চলাচল তোমার দন্ড মেনে।
প্রতিটা শিরায় উপশিরায় ছুটে চলা-
লোহিত কনিকা স্বপ্নের জাল বোনে।
অনুবীক্ষণেও পড়েছে না ধরা তার ইতিহাস!
ক্ষনিকের চাপা পড়া গুমোট,গীটারের
লিড কর্ড এ রক বাঁধে তুরুপের তাস।
কলজের অবিরাম কাহন আর শব্দ তছরুপে-
তেজস্ক্রিয়ায় জ্বলে নিয়ন,নাইট্রিক এ বাষ্প অ্যাসিড!
মানসীকে লেখা চিঠি পড়ে থাকে নিলয়ের খাঁজে-
কারচুপে ডাকঘরে জমা থাকে বেমালুম রসিদ।
ছুটে আসে rhythm এ মন্ত্র,মগজে করে তোলপার-
টেলিফোনে বেজে ওঠে সমঝোতার সিম্ফনি।
অশরীরীর শরীরে অযথা আশ্রয় খুঁজে-
নেপথ্যে শুকায় হাসনুহানা,সম্মুখে গর্জায় অশনি...
স্বরব্যঞ্জনে তার ছ'খানায় আঙ্গুলের দাপাদাপি,
কতকাল কেটে চলেছে নৃ-তত্বের আঁচড়..
জিনোটাইপের হিসাব মিলিয়ে নিয়ে খুঁজেছি উত্তর
নিরাপত্তাকে উপেক্ষা করে হয়েছি নিশাচর।
পড়ে থাকে ভেঙ্গে যাওয়া হাতঘড়ি অগোচরে-
প্রতি মুহুর্তে বদলায় তার গুণন রূপ।
রেডিওতে তার-ছেঁড়া বিলাস সংলাপ-
বন্দী জার এ গোল্ড-ফিস নিষ্পলক নিশ্চুপ...
লেজার এর আলো সঙ্গী পাঠায় অলীক ঠিকানায়!
কার্নিশ এ ঝুলে থাকে লিপিবোধ তাকে চিনে নিতে।
নীল ফুল ছাপ জামার xerox আজ কাগজের ভাঁজে,
সে কাগজ আজ কাপছে চরম শীতে।
চক্রব্যূহের চক্রান্তকারী ফেলে নৈরাজ্যের শাব্স-
তাদের জন্য সজ্জিত আজ শব্দ শর-সজ্জা।
Nemesis এর শৌর্য শক্তি শেলে-
ছিন্ন-ভিন্ন ওদের কালো মজ্জা।
তুমি হৃদয় এর চারটে ঘরের রাজা,
যত চলাচল তোমার দন্ড মেনে।
প্রতিটা শিরায় উপশিরায় ছুটে চলা-
লোহিত কনিকা স্বপ্নের জাল বোনে।
Subscribe to:
Posts (Atom)





